spot_img

স্বাস্থ্য মন্ত্রণালয় একা ডেঙ্গু নির্মূল করতে পারবে না : স্বাস্থ্যমন্ত্রী

এডিস মশা বৃদ্ধি পেয়েছে। এটি নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে। কিন্তু মন্ত্রণালয় একা ডেঙ্গু নির্মূল করতে পারবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৮ জুলাই) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের এক সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় একা ডেঙ্গু নির্মূল করতে পারবে না। এক্ষেত্রে এলজিআরডি, পরিবেশ মন্ত্রণালয়, ঢাকার দুই সিটি কর্পোরেশন; সর্বোপরি জনগণকে সচেতন হতে হবে।

মন্ত্রী বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এডিস মশা বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে। সার্ভে করা হচ্ছে কোথায় কী রকম ডেঙ্গু আছে।

তিনি বলেন, ঢাকা মহানগরীতেই ডেঙ্গু রোগী বেশি, দেশে ১৪৭৭ জন ডেঙ্গু রোগী আছে। রোগীর পরিমাণ আরও বাড়ছে। মোট ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকাতেই ১৩০০ রোগী। অন্যান্য বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা কম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ