spot_img

আমেরিকা আর ইইউ কী দিয়েছে, ঘোড়ার ডিম : বিএনপিকে ওবায়দুল কাদের

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আমেরিকা বিএনপিকে ঘোড়ার ডিম দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নই ওঠে না। পার্লামেন্ট ভাঙবে না। তত্ত্বাবধায়কও হবে না।

মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সামনের রাস্তায় ‌শান্তি ও উন্নয়ন শুভাযাত্রার পূর্বে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সমাবেশটির আয়োজন করে।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তাদের (ইইউ ও আমেরিকা) কাছে দাবি করে কে? বিএনপি। কী পেয়েছেন? একটা হাঁসের ডিম, ঘোড়ার ডিম।

তিনি বলেন, ফখরুল আজকে কী বলেছেন? পদযাত্রার জয়যাত্রা, বিজয় যাত্রা। আসলে পদযাত্রা, পরাজয় যাত্রা আর পতন যাত্রা শুরু হয়ে গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ