spot_img
spot_img

ভারতে বিজেপি বিরোধী নতুন জোট ‘ইনডিয়া’

আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে ঠেকাতে নতুন জোট করেছে কংগ্রেসসহ বিরোধী রাজনৈতিক দলগুলো। নতুন জোটের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স, যার সংক্ষিপ্ত রূপ ‘ইনডিয়া’।

জোটে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সিপিএম, সমাজবাদী পার্টিসহ ২৬টি বিরোধী রাজনৈতিক দল রয়েছে।

মঙ্গলবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে কংগ্রেসের সভাপতিত্বে ২৬টি বিরোধী দলের বৈঠক এ সিদ্ধান্ত গৃহীত হয়।

গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) জোটকে ঠেকাতে বিজেপিবিরোধী দল নিয়ে ইউপিএ (ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স) জোট গঠন করেছিল; সেই জোটের নেতৃত্বে ছিল কংগ্রেস। কিন্তু নির্বাচনে কার্যত এনডিএর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ইউপিএ।

আগামী বছরের নির্বাচনকে ঘিরে ফের তৎপর হয়ে উঠেছে ভারতের বিজেপিবিরোধী দলগুলো। গত ২৩ জুন বিহারের ক্ষমতাসীন জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) প্রেসিডেন্ট ও রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের বাসভবনে বৈঠকে বসেছিলেন বিজেপিবিরোধী নেতারা।

আগের ইউপিএ জোটের নেতৃত্বে ছিল কংগ্রেসে। এই জোটের আহ্বায়ক কোন দল থেকে নির্বাচন করা হবে তা এখনও নির্ধারিত হয়নি, তবে মল্লিকার্জুন খাড়্গে জানিয়েছেন, জোটের আগামী বৈঠক হবে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে এবং সেই বৈঠকে জোটের সদস্য দলগুলোর ১১ জন সদস্যের নিয়ে একটিড সমন্বয় কমিটি গঠন করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ