আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানায়নি ভারত। তবে আমন্ত্রণ পেয়েছে রাশিয়া।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর এ তথ্য জানিয়েছেন।
জয়শঙ্কর বলেন, আসন্ন এ সম্মেলনে জি-টুয়েন্টিভুক্ত দেশগুলোর বাইরে স্পেন, বাংলাদেশ, নাইজেরিয়া, মরিশাস, মিশর, নেদারল্যান্ড, ওমান, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানানো হয়েছে। জয়শঙ্কর বলেন, শীর্ষ সম্মেলনে মূলত প্রবৃদ্ধি এবং উন্নয়নকে গুরুত্ব দেxয়া হয়ে থাকে। যুদ্ধ ও সংঘাতের মতো সমস্যাগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচিত হওয়া উচিত।
উল্লেখ্য; চলতি বছরের সেপ্টেম্বরে জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে ভারত। ওই শীর্ষ সম্মেলনে বিশ্বের ২০টি শিল্পোন্নত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরমধ্যে রাশিয়াও রয়েছে।
সূত্র : পার্সটুডে











