spot_img

চট্টগ্রাম রাউজানে হেফাজতে ইসলামের কাউন্সিল সম্পন্ন

দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কাউন্সিল সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার জান আলী হাট স্কাই ওয়ার্ল্ড অডিটোরিয়ামে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ্ বাবুনগরীর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

মদুনাঘাট ইউনুসিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শেহাবুদ্দীনের সভাপতিত্বে, মাওলানা শহীদুল্লাহ্ ও মাওলানা ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অথিতি হিসেবে আরো উপস্থিত ছিলেন হেফাজতের যুগ্মমহাসচিব মাওলানা নাছির উদ্দীন মুনীর, মাওলানা মীর ইদরীস, সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, মুফতী মোহাম্মদ আলী কাসেমী,মাওলানা হাফেজ ফায়সাল, মাওলানা হাফেজ সায়েম উল্লাহ প্রমুখ।

উক্ত সম্মেলনে রাউজান মদিনাতুল উলুম আরবনগর মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা কে.এম. আলমগীর মাসউদকে সভাপতি, গচ্চি এমদাদুল উলূম মাদরাসার পরিচালক মাওলানা শফিউল আলমকে সাধারণ সম্পাদক, মাওলানা উসমান খলীলাবাদীকে সাংগঠনিক সম্পাদক এবং মাওলানা ইবরাহিম নূরকে প্রচার সম্পাদক করে ২০১ সদস্য বিশিষ্ট রাউজান উপজেলা কমিটি গঠন করা হয়।।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ