spot_img
spot_img

লালমাইয়ে রেলগেট থেকে ট্রাকচালকের লাশ উদ্ধার, আটক ৩

কুমিল্লার লালমাইয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথের হরিশ্চর রেলগেট এলাকা থেকে আবদুর রশিদ (৩৫) নামে এক ট্রাকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর) রাত ৯টার দিকে উপজেলার হরিশ্চর রেলগেট এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।

লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক জানান, খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে আবদুর রশিদের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। লাশের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে।

লালমাই থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের ঘনিষ্ঠ তিনজনকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশের কাছে দিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহত আবদুর রশিদ উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন, পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আলী আক্কাছের ছেলে মহিন উদ্দিন (৩৪), উৎসবপদুয়া গ্রামের রৌশন আলীর ছেলে মো. রাকিব (২৫) এবং মেঘনা উপজেলার সাতানি শিবনগর গ্রামের মনির হোসেনের ছেলে আল আমিন (৩৬)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ