spot_img
spot_img

গণভোটের রায় মানুন, সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদর বিরুদ্ধে দাঁড়িয়ে যাব: মিয়া গোলাম পরওয়ার

সরকার গণভোটের রায় মেনে নিলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রীকে বলব গণভোটের রায় মানুন, সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়িয়ে যাব।

তিনি বলেন, গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আওয়ামী লীগ এ দেশের মানুষকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করেছে। যাদের হাতে হত্যার দাগ ও রক্তের গন্ধ, তাদের কখনো বাংলার মানুষ ভুলতে পারেন না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ