spot_img
spot_imgspot_img

ফ্যাসিবাদের বিরুদ্ধে উত্তাল ইতালির রাজধানী

বিক্ষোভে উত্তাল ইতালির রাজধানী রোম। তিনটি শ্রমিক ফেডারেশনের ডাকে শনিবার (১৬ অক্টোবর) এ বিক্ষোভের ডাক দেওয়া হয়।
ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় দুই লাখ মানুষ

এদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠেছে বিক্ষোভকারীরা। মূলত শ্রমিক ফেডারেশনের অফিসে হামলার বিরুদ্ধে এ বিক্ষোভে অংশ নেন দুই লাখের বেশি মানুষ।

স্থানীয় সময় শনিবার (১৬ অক্টোবর) রোমের সানজুবানীর চত্বরে একে একে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। সময় গড়ানোর সাথে সাথে জনসমুদ্রে পরিণত হয় আশপাশের এলাকা। ফ্যাসিবাদবিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।

মূলত গ্রিন পাস বিরোধী আন্দোলনে ফ্যাসিবাদী রাজনৈতিক দল ফরছা নোভা‌র নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করা হয়। এদিন রোম ও এর আশপাশের শহর থেকে ২ লাখের বেশি মানুষ এ বিক্ষোভে অংশ নেয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ