spot_img

শক্তি থাকলে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করে দেখান: মুজিবুল হক চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে উদ্দেশ্য করে বলেছেন, শক্তি থাকলে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করে দেখান। আমাদের শক্তি থাকলে, আমরা রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখব। জাতীয় পার্টি রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে যে কোনও ষড়যন্ত্র মোকাবেলা করবে।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মাদ এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করে সকল ধর্মের অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছিলেন। ৯০ সালের পর থেকে দুটি দল যে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছে, তার ভিত্তি তৈরি করেছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহাম্মাদ এরশাদ।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপিতে ক্রান্তিকাল চলছে। জাতীয় পার্টি দুর্বার বেগে এগিয়ে চলছে, শক্তি অর্জন করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ