spot_img
spot_img

আফগানিস্তানে সরকারের সহায়তায় আগামী মাস থেকে জাতিসংঘের টিকাদান কর্মসূচি

আফগানিস্তানে আগামী ৮ নভেম্বর থেকে পোলিও টিকাদান কর্মসূচি পালিত হবে। এ কর্মসূচিতে পূর্ণ সহায়তা দেবে আফগান সরকার। তালেবান নেতৃত্বের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ।

সোমবার (১৮ অক্টোবর) জাতিসংঘের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্যখাতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এরইমধ্যে আফগান সরকার ও জাতিসংঘ প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এখনও পর্যন্ত টিকা না নেওয়া আফগানিস্তানের শিশুদের সুরক্ষায় এই কর্মসূচি পরিচালনা করা হবে।

ইউনিসেফ জানায়, এই সিদ্ধান্ত আমাদের পোলিও নির্মূলের প্রচেষ্টায় বিশাল অগ্রগতি এনে দেবে। পোলিও সম্পূর্ণরূপে নির্মূলের জন্য আফগানিস্তানের প্রতিটি পরিবারের প্রতিটি শিশুকে টিকা দিতে হবে এবং আমাদের অংশীদারদের সঙ্গে আমরা এই কাজটিই করতে যাচ্ছি।

তিন বছরেরও বেশি সময় পর আফগানিস্তানে এই পোলিও টিকাদান কর্মসূচি পালিত হতে যাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ