spot_img

ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের কর্মীদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই : মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, শিয়ালের মত হাজার বছর বেঁচে না থেকে সিংহের মত এক মুহুর্ত বেঁচে থাকা অধিক শ্রেয়।

তিনি বলেন, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের এ পথ অত্যন্ত কন্টকাকীর্ণ। এ পথ সহজ নয়, কঠিন। জেল-জুলুম নির্যাতনই স্বাভাবিক। যে জাতি মৃত্যুর জন্য প্রস্তুত সে জাতিকে মৃত্যুর ভয় দেখিয়ে কোন লাভ নেই। সরকারের দুর্নীতি, দুঃশাসন ও অব্যবস্থাপনার বিরুদ্ধে রাজপথে সকলকে নেমে আসতে হবে।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা জেলা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামী নেতৃবৃন্দের হিসাব তলব করা নিপীড়নমূলক রাজনৈতিক অপকৌশল; রাজনীতিই এর সমাধান করবে তথ্য প্রযুক্তির এই কালে কারো আর্থিক হিসাব জানা খুবই সহজ বিষয়। রাষ্ট্র প্রয়োজন মনে করলে নাগরিকদের আর্থিক হিসাব চাইতেই পারে। উপরুন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শুদ্ধধারার রাজনীতি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্ব্ব একই সাথে আধ্যাত্মিক শায়েখও বটে। তারা প্রতিনিয়ত নিজের কাছে এবং আল্লাহর কাছে জবাবদিহিতা করে থাকে। ফলে তাদের জন্য হিসাব দেয়া সহজসাধ্য বিষয়। তবে বাংলাদেশের রাজনৈতিক প্রবণতা বলে, কারো ব্যাংক হিসাব তলব করা এক ধরণের নিপীড়নমূলক রাজনৈতিক অপকৌশল। কোন নেতৃত্বকে চাপে রাখতে এই কৌশল প্রয়োগ করা হয়। বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড় জমছে। সরকার কার্যকর কোন পদক্ষেপ নেয় নাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ