spot_img
spot_img

ইসরাইলকে সতর্ক করলো রাশিয়া

ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে সতর্ক করেছে রাশিয়া।

রুশ নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ জানান, এ ধরনের যে কোনো পদক্ষেপ ইসরাইলের সঙ্গে তাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।

সোমবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানায় টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়, ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন দিমিত্রি মেদভেদেভ। টেলিগ্রামে এক পোস্টে তিনি জানান, ইসরাইল কিয়েভকে অস্ত্র সরবরাহের জন্য প্রস্তুত বলে প্রতীয়মান হচ্ছে। এটি খুবই বেপরোয়া একটি পদক্ষেপ। এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ধ্বংস করে দেবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হেলমেটসহ মানবিক সহায়তা পাঠালেও এখন পর্যন্ত ইউক্রেনে সরাসরি কোনও অস্ত্র পাঠায়নি অবৈধ রাষ্ট্র ইসরাইল।

ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, মেদভেদেভের বক্তব্যের বিষয়ে তার দফতর কোনও মন্তব্য করবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ