spot_img
spot_img

বিএনপি নয়, ৫ আগস্টের পর আ. লীগকে মাফ করতে চেয়েছিল জামায়াত: রিজভী

৫ আগস্টের পর বিএনপি নয়, জামায়াতে ইসলামীই আওয়ামী লীগকে মাফ করে দিতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, বিএনপিকে ফ্যাসিবাদের পথে হাঁটার অভিযোগ যারা করছে, তারাই আওয়ামী লীগকে মাফ করে দিতে চেয়েছিল।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বিএনপি কখনো আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার কথা বলেনি। বরং যারা বিএনপিকে ফ্যাসিবাদের পথে হাঁটার অভিযোগ করছে, তারাই আওয়ামী লীগকে মাফ করে দিতে চেয়েছিল।

তিনি বলেন, ক্ষমতার জন্য জামায়াত যেকোনো দলের সঙ্গে চলতে পারে। ইতিহাস বলে, তারাই আওয়ামী লীগের পথে হাঁটতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, জামায়াত অতীতেও ফ্যাসিবাদী আচরণ করেছে, এখনো সেই পথেই হাঁটছে। কোনো আন্দোলনেই দলটিকে আদর্শিক পথে দেখা যায়নি।

রিজভী বলেন, বিএনপিকে জনগণ চেনে। দলটি যে প্রতিশ্রুতি দেয়, তা থেকে বিচ্যুত হয় না। অন্যদিকে জামায়াত অনেক প্রতিশ্রুতি দিলেও কাজ করেছে তার বিপরীত।

এ সময় জামায়াতে ইসলামীকে গণতান্ত্রিক চেতনার প্রকাশ ঘটানোর আহ্বান জানান রুহুল কবির রিজভী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ