গত শুক্রবার গাজ্জা উপত্যকায় অবস্থিত সবচেয়ে বড় হাসপাতাল আল শিফাতে তৃতীয়বারের মতো হামলা চালিয়েছিল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী। হামলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৪০ জন রোগী চিকিৎসারত অবস্থায় নিহত হয়েছে বলেও জানানো হয়েছে জাতিসংঘের এক প্রতিবেদনে।
‘ওচা’ নামে পরিচিত জাতিসংঘের মানবিক ত্রাণ সহায়তা সমন্বয় বিষয়ক দফতর থেকে এক প্রতিবেদনে আরো বলা হয়েছে, মধ্যরাতে গাজার আন নুসিরাত এলাকার আবাসিক ভবনগুলোতে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। সেই সঙ্গে প্রায় ১৪০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।
এ বিষয়ে ওচা জানিয়েছে, স্থানীয়রা আহতদের খালি হাতে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারন সেখানে জ্বালানির অভাবে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
সূত্র: আল জাজিরা










