spot_img
spot_img

আ.লীগ নেতাকর্মীদের খোঁজ পেলেই থানায় নিতে হবে: ইশরাক হোসেন

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন নির্দেশনা দিয়েছেন, তার সংসদীয় আসনের অন্তর্গত এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন।

পোস্টে ইশরাক হোসেন লেখেন, ঢাকা-৬ আসনের অন্তর্গত ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড এবং সূত্রাপুর, কোতোয়ালী, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশালের সংশ্লিষ্ট এলাকার বিএনপি ও সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হলো।

তিনি আরও লেখেন, প্রত্যেক এলাকায় মিছিল সহকারে পাহারা দেওয়ার জন্য ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে।

ইশরাক হোসেন লেখেন, কোথাও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে রাত-দিন এ কার্যক্রম জারি রাখার নির্দেশনা দলের পক্ষ থেকে দেওয়া হলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ