spot_img

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পাকিস্তান সফর বাতিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পাকিস্তান সফর বাতিল করা হয়েছে। আজ দুপুরে এমিরেটস এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে দুবাই হয়ে তার পাকিস্তানে অনুষ্ঠেয় ওআইসির জরুরি সম্মেলনে যাওয়ার কথা ছিল।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিমন্ত্রী ঢাকাতে তার নিজ বাসাতেই অবস্থান করছেন।

প্রায় দেড় যুগ পর বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের কোনো প্রতিনিধির পকিস্তান যাত্রা নিয়ে রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে চলা আলোচনার মধ্যেই ওই সফর স্থগিতের খবর এলো। ইসলামাবাদে আজ থেকে শুরু হওয়া ওআইসির জরুরি সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে প্রতিমন্ত্রীর যাওয়ার কথা ছিল। কাল ওই সম্মেলনে মন্ত্রী পর্যায়ের বৈঠক রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ