বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় শুরু, মহাসড়কে তীব্র যানজট

ঘন কুয়াশার কার‌ণে বঙ্গবন্ধু সেতু‌তে সাড়ে তিন ঘণ্টা টোল আদায় বন্ধ থাকার পর সকাল ৮টা থেকে আবার শুরু হয়েছে। এতে মহাসড়‌কের ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃ‌ষ্টি হ‌য়েছে।

রোববার (১৮ ডি‌সেম্বর) ভোর রাত সা‌ড়ে ৪টা থে‌কে সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ রাখা হয়। এ‌তে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে কা‌লিহাতীর এ‌লেঙ্গা পর্যন্ত যানজট সৃষ্টি হ‌য়।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী ব‌লেন, ঘন কুয়াশার কার‌ণে কিছুই দেখা যা‌চ্ছিল না। ফলে সেতু‌তে দুর্ঘটনা এড়া‌তে প্রায় সা‌ড়ে তিন ঘণ্টা টোল আদায় বন্ধ রাখা হয়। বর্তমা‌নে কুয়াশার প‌রিমাণ ক‌মে যাওয়ায় টোল আদায় শুরু হ‌য়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ