spot_img
spot_img

রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ১

রাজধানীর গুলশান এলাকা থেকে ৫০৮টি ইয়াবাসহ মুনতাসির মোমেন (৩১) নামের এক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। এসময় ১টি মোটরসাইকেলও জব্দ করা হয়।

রোববার (১৮ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৭ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিমান চালায় র‌্যাব-৩। অভিযানে মাদক কারবারি মুনতাসির মোমেনকে (৩১) গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫০৮টি ইয়াবা ও ১টি মোটরসাইকেল জব্দ করে র‌্যাব-৩।

কর্নেল আরিফ মহিউদ্দিন জানান, আসামি বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ