ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের গুরুত্বপূর্ণ জ্বালানী স্থাপনাগুলোর রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার জের ধরে বিদ্যুতের যে মারাত্মক সংকট দেখা দিয়েছিল তা কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। ১০ মাস আগে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর শুক্রবার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।
শনিবার (১৭ ডিসেম্বর) রাতে এক টেলিভিশন ভাষণে তিনি এসব কথা বলেন।
জেলেনস্কি বলেন, প্রায় ৬০ লাখ অধিবাসীর বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত হয়েছে। বিরতিহীনভাবে জ্বালানী স্থাপনাগুলো মেরামতের কাজ চলছে। তবে পুরো বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য আরও অনেক দিন ধরে কাজ করতে হবে বলে।
জেলেনস্কি আরও বলেন, রুশ হামলায় ভিন্নিতসিয়া ও লেভিভ শহরের অধিবাসীরা সবচেয়ে বেশি সংকটে পড়েছে।
সূত্র: পার্সটুডে











