spot_img
spot_img

আমেরিকা এখন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু রোগীর মতো: ট্রাম্প

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ এখন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু রোগীর মতো।

শনিবার (১৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগের মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখা এক বার্তায় তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, আমাদের দেশটা ভেতর থেকে অসুস্থ হয়ে পড়েছে, ঠিক যেন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু ব্যক্তির মতো। কুটিল এফবিআই, তথাকথিত বিচার ও গোয়েন্দা বিভাগ, ডেমোক্রেটিক পার্টি ও পুরো রাষ্ট্র ব্যবস্থার সব অংশ ক্যান্সারে আক্রান্ত।

তিনি অতীতের মতো আবারও দাবি করেছেন যে, গত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে এবং নির্বাচন প্রক্রিয়া ছিল অস্বচ্ছ। এই কারণেই মানুষ ওয়াশিংটনে প্রতিবাদ করেছিল।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ