চলতি বছরে দখলকৃত পশ্চিম তীরে ৫০৫ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা।
রবিবার (১৭ ডিসেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে ১১১ জন শিশু রয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, নিহতদের মধ্যে ২৯৭ জন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর শহীদ হয়েছেন।
প্রসঙ্গত, গাজ্জা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বর্বরতায় এখন পর্যন্ত ১৮ হাজার ৮০০ ফিলিস্তিনি শহীদ হয়েছে। যার মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। আহত সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্র: মিডল ইস্ট মনিটর











