spot_img
spot_img

বরখাস্ত সৈন্যদের দায়িত্বে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি ইসরাইলি নিরাপত্তা মন্ত্রীর

তুর্কি সাংবাদিককে গুরুতরভাবে আহতের দায়ে বরখাস্ত ইসরাইলি সৈন্যদের ‘যত দ্রুত সম্ভব’ পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভির।

শনিবার এক এক্স বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর, পূর্ব জেরুসালেমে ছবি তোলার দায়িত্ব পালন করছিলেন তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর ফটোসাংবাদিক মোস্তফা আল খারউফ। হঠাৎ তার উপর আক্রমণ চালায় ইসরাইলি দখলদার বাহিনী।

ভিডিও ফুটেজে দেখা যায়, একজন ইসরাইলি সৈনিক বন্দুক দিয়ে তার মাথায় আঘাত করছেন। মুহূর্তের মধ্যে সেখানে আরো একজন ইসরাইলি সৈনিক উপস্থিত হন। তিনি সাংবাদিককে মাটিতে ফেলে দেন। তারপর এলোপাথাড়ি লাথি মারতে থাকেন মোস্তফার মুখমণ্ডল, মাথা ও বুক লক্ষ্য করে।

এতে তিনি গুরুতর আহত হন ও দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে এ হামলার সাথে জড়িত সৈনিকদের বরখাস্ত করে ইসরাইলি কর্তৃপক্ষ।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ