spot_img
spot_img

কামরাঙ্গীরচরে জুতা কারখানায় আগুন; নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি জুতার কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পেয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আজ বেলা ১১টা ৪৮ মিনিটে কামরাঙ্গীরচরে একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পেয়েছি। খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ