বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের সময় ঘনিয়ে এসেছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) তাঁতীদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে একথা বলেন
তিনি।
বিএনপির এই নেতা বলেন, তাঁতী সমাজ দেশের অর্থনৈতিক চালিকা শক্তি তাদের হাত ধরেই সরকারের পতন ঘটবে।
তিনি আরও বলেন, বিশ্ববাসীর কাছে ফ্যাসিবাদ সরকারের কর্মকাণ্ড দৃশ্যমান। তিনি আজীবন টিকে থাকতে পারবেন না।










