বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আফগানিস্তানে আবারো হামলা চালানোর হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর

আফগানিস্তানে আবারো হামলা চালানোর হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

তিনি বলেন, আফগানিস্তান যদি শান্তির বিশ্বাসযোগ্য আশ্বাস দিতে ব্যর্থ হয়, তাহলে আবারো হামলা চালাতে প্রস্তুত ইসলামাবাদ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ফ্রান্স-২৪ কে তিনি এ কথা বলেন।

খাজা আসিফ বলেন, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কয়েকটি মিত্র দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করলেও, প্রকৃতপক্ষে তা ফলপ্রসু হয়নি।

তিনি বলেন, ‘কাবুল শান্তি প্রতিষ্ঠা করতে না পারলে পাকিস্তান আফগানিস্তানে নতুন করে হামলা চালাতে দ্বিধা করবে না।’

জঙ্গি হামলার মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে ‘প্রক্সি যুদ্ধ’ শুরু করার জন্য ভারতকে অভিযুক্ত করে আসিফ বলেন, নয়াদিল্লি, কাবুল ও জঙ্গি সংগঠনগুলো একই অবস্থানে রয়েছে।

তিনি বলেন, ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের যুদ্ধের পর থেকে ইসলামাবাদ ও নয়াদিল্লি একে অপরের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রাখেনি।

তিনি আরও বলেন, ‘ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কিছু ‘বন্ধু দেশ’ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করেছে। কিন্তু এই প্রচেষ্টাগুলো আসলে কোনো ফল দেয়নি।’

এসময় ইসরাইলের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যদি ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন আবাসভূমি নিশ্চিত হয়, তবে এই ধরনের পদক্ষেপ বিবেচনা করা যেতে পারে।

সূত্র: জিও নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ