বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বই নিয়ে বাণিজ্য আর হবে না : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আশা করি বই নিয়ে আর বাণিজ্য হবে না।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে কীভাবে আইনের আওতায় আনা যায়, তা দেখা হবে। বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আইনের মধ্যে থাকতেই হবে। স্কুল খোলার ক্ষেত্রেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতসহ যথাযথভাবে অনুমতি নিতে হবে।

তিনি বলেন, সামনে এসএসসি পরীক্ষা। এই পরীক্ষা যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, সেজন্য আমরা ব্যাপকভাবে কাজ করব। আশা করি, নকলবিরোধী অভিযানের আর প্রয়োজন হবে না।

তিনি আরও বলেন, শিক্ষকরা ক্লাস ছেড়ে আন্দোলন করবেন, তা হতে পারে না। তাদের রাজপথে আন্দোলনের প্রয়োজন যেন না হয়, সেজন্য আমরা উদ্যোগ নেব।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় অন্য ১০টি মন্ত্রণালয়ের মতো নয়; এটি একটি মৌলিক মন্ত্রণালয়। এখানে আগে কী হয়েছে, তার ডকুমেন্ট তৈরি করা হবে। এখানে শাস্তি ও পুরস্কারের ব্যবস্থা থাকতে হবে।

বেসরকারি শিক্ষকদের অবসরভাতা নিয়ে নানা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষকদের এমপিওর বিষয়টিও পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ