spot_img
spot_img

ইউক্রেনের সাথে অর্থপূর্ণ আলোচনা রাশিয়ার জন্য একমাত্র সুযোগ: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সাথে “অর্থপূর্ণ” আলোচনা করা উচিত রাশিয়ার। অন্যথায়, রাশিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই ব্যাপক হবে যে, আগামী কয়েক প্রজন্মকে সেটির মাশুল দিতে হবে।

শুক্রবার (১৮ মার্চ) রাতে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ দাবি করেন।

ভলোদিমির জেলেনস্কি বলেন, এটি ইউক্রেনের জন্য আঞ্চলিক অখণ্ডতা এবং ন্যায়বিচার পুনরুদ্ধারের সময়। আমরা আমলাতন্ত্র, কাগজপত্র, ভ্যাট এবং শুল্ক বর্জন করেছি, যাতে করে সহজেই ইউক্রেনে জনগণের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় কার্গো প্রবেশ করানো যায়।

ইউক্রেনে যুদ্ধের শুরু থেকে অন্তত ৮১৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১,৩৩৩ জন আহত হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, ৩.২৭ মিলিয়নেরও বেশি মানুষ প্রতিবেশী দেশে পালিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ