রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে একটি ফোন কলে ইউক্রেন সঙ্কট নিয়ে আলোচনা করেছেন।
শনিবার (১৯ মার্চ) ফ্যান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ও ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালা হয়।
ইউক্রেনের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে ম্যাক্রোঁর উদ্বেগের জবাবে পুতিন বলেন, বেসামরিক নাগরিকদের জীবন রক্ষার জন্য যা কিছু সম্ভব, তার সবটাই করেছে রাশিয়া।
এসময়, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আলোচনা এবং কীভাবে একটি চুক্তি বাস্তবায়ন করা যেতে পারে সে বিষয়ে মস্কোর অবস্থান নিয়েও আলোচনা হয়েছে পুতিন-ম্যাঁক্রোর মধ্যে।
অবিলম্বে যুদ্ধবিরতির দাবিকেও জোরদার করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।
সূত্র: ইয়েনি শাফাক











