spot_img

কুয়েতে তেল শোধনাগারে ড্রোন হামলা

কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি পরিচালিত মিনা আবদুল্লাহ তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়েছে। যার ফলে সেখানে আগুন লেগে যায়।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এ হামলার ঘটনা ঘটে।

কুয়েত নিউজ এজেন্সি (কেএনএ) কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মিনা আল-আহমাদি শোধনাগারের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে হামলাটি কোথা থেকে চালানো হয়েছিল তা জানানো হয়নি। প্রায় ৭ মাইল দূরে অবস্থিত মিনা আল-আহমাদি শোধনাগারে ড্রোন হামলার খবরের কিছুক্ষণ পরেই এই হামলাটি চালানো হয়।

তেল শোধনাগারটি কুয়েত সিটি থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণে অবস্থিত। দৈনিক ৭ লাখ ৩০ হাজার ব্যারেল জ্বালানি তেল উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই স্থাপনাটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম তেল শোধনাগার।

সূত্র: দ্য গার্ডিয়ান

spot_img
spot_img
spot_img

সর্বশেষ