spot_img
spot_img

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এমস)-এ ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) অসুস্থ বোধ করায় নমুনা পরীক্ষার পর সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

৮৮ বছর বয়সী মনমোহন সিং এর ক্ষেত্রে ঝুঁকি বেশি। তাই বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। করোনা মহামারির দ্বিতীয় ঢেউ রুখতে টিকাকরণে জোর দেওয়ার আর্জি জানিয়ে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ