spot_img
spot_img

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের ঘোষণা, নিষেধাজ্ঞা না মানলে গুলি চালাবে ইরান

যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি আংশিক খুলে দিয়েছিল ইরান। তবে আমেরিকার নৌ অবরোধের মুখে আবারও সেটি বন্ধ করে দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। “নিরাপদ করিডর” ও ফি দিয়ে জাহাজ চলাচলের পথও বন্ধ করে দিয়েছে আইআরজিসি।

আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, যদি কোনো জাহাজ এই নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের চেষ্টা করে, তবে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।

রোববার (১৯ এপ্রিল) ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আমেরিকা যতক্ষণ পর্যন্ত ইরানের বন্দর এবং জাহাজগুলোর ওপর থেকে তাদের নৌ-অবরোধ তুলে না নেবে, ততক্ষণ এই নৌপথ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এই ঘোষণার মাধ্যমে ইরান তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে। এর আগে জানানো হয়েছিল, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলো এই পথ দিয়ে যাতায়াত করতে পারবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ