spot_img
spot_img

নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলী হামলা; ১৭ ফিলিস্তিনি শহীদ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডের নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে কমপক্ষে ১৭ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

এছাড়া উত্তর গাজ্জার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েল বিমান হামলা চালানোর পর অন্তত ২৮ জন শহীদ হয়েছেন।

রোববার (১৯ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, নুসেইরাতের একটি বাড়িতে ইসরাইলী হামলায় অন্তত ১৭ জন শহীদ এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

আল জাজিরা আরও জানিয়েছে, উত্তর গাজ্জা উপত্যকায় ইসরাইলী বিমান হামলায় অন্তত ২৮ ফিলিস্তিনি শহীদ এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। শহীদদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।

এদিকে শনিবার গাজ্জায় ইসরাইলী হামলায় অন্তত ৬৪ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা জুড়ে আক্রমণ আরও জোরদার করেছে এবং শনিবার কমপক্ষে ৬৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে আমাদের সংবাদদাতারা জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ