spot_img
spot_img

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৯ জুন) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) এ সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নে উল্লেখিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বরগুলো হলো- ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর- ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

এদিকে, সৌদি আরবের আকাশে রোববার ইসলামি ক্যালেন্ডারের ১২তম মাস জিলহজের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৮ জুন (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।

সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক ঘোষণায় বলা হয়েছে, জিলহজ মাসের চাঁদ ওঠায় আগামী ২৭ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস ও ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ