বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। এর স্কোর হচ্ছে ১৬৪। একিউআই ৮১ স্কোর নিয়ে ঢাকা বিশ্বব্যাপী সবচেয়ে খারাপ বায়ু মানের তালিকায় ২২তম স্থানে রয়েছে।
চীনে বেইজিং ১৫৯ ও শেনইয়াং ১৪৬ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। এরপর রয়েছে কানাডার টরেন্টো ১৪৩, কাতারের দোহা ১৩৩, পাকিস্তানের করাচি ১২৩, সৌদি আরবের রিয়াদ ১১৭, আবার রয়েছে চীনের চ্যাংডু ১১২ এবং ভিয়েতনামের হো চাই মিন ১১১ স্কোর আর সবশেষ চিলির সান্তিয়াগো ১০৮ স্কোর নিয়ে।
সোমবার (১৯ জুন) সকাল সোয়া ৯টায় কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬৪ ছিল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের; যা ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করে থাকে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।
এদিকে ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।











