spot_img
spot_img

ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপনের জন্য সৌদি আরবে বাইডেনের শীর্ষ উপদেষ্টা

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে আলোচনার জন্য রিয়াদে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ উপদেষ্টা ব্রেট ম্যাকগার্ক।

রবিবার (১৮ জুন) আনাদোলু নিউজ এজেন্সি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রিয়াদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার একটি চুক্তির বিষয়ে আলোচনা করবেন ব্রেট ম্যাকগার্ক। এছাড়াও ধারণা করা হচ্ছে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

যদিও এ প্রতিবেদনের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বিবৃতি পাওয়া যায়নি।

ব্রেট ম্যাকগার্কের এ সফরের কয়েকদিন পূর্বেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সৌদি আরব সফর করেন। এ সফরে তিনি মুহাম্মাদ বিন সালমানসহ বেশ কয়েকজন সৌদি কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন।

উল্লেখ্য; দখলদার ইসরায়েল রাষ্ট্রের সাথে সৌদি আরবের কোন ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই। ফিলিস্তিনের বুকে কয়েক দশক ধরে চলমান ইসরায়েলি দখলদারিত্বের অবসান না হওয়া কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিরোধিতা করবে দেশটি। যদিও ইতিমধ্যে বেশ কয়েকটি আরব দেশ ইজরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। যার মধ্যে রয়েছে মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, বাহারাইন, মরক্কো ও সুদান।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ