spot_img
spot_img

লেবাননে হামলা চালিয়ে ১৬ জনকে হত্যা করল ইসরাইল

দক্ষিণ লেবাননের নাবাতিয়া জেলাজুড়ে ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

শুক্রবার (১৯ জুন) লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত রাতভর বোমা হামলা চালায় ইসরাইলি বাহিনী। মধ্যরাতের পর একাধিক বাড়িকে লক্ষ্যবস্তু করা হয়। নাবাতিয়া শহর, কাফার জৌজ এবং কাফার রেমান ও জেবদিনসহ এর আশেপাশের বেশ কয়েকটি শহরে হামলার খবর পাওয়া গেছে। কাফার তিবনিত এবং রায়হান উচ্চভূমিতেও একের পর এক বিমান হামলা চালানো হয়।

বার্তা সংস্থাটি জানায়, নাবাতিয়া ও হারুফে অন্তত আটজন নিহত হয়েছেন। আল-শারকিয়া ও দৌয়েরের মধ্যবর্তী একটি বাড়িতে হামলায় নিহত হন চারজন। অন্যদিকে কাফার সির শহরে এক হামলায় তিনজন নিহত হন।

দুয়াইর পৌরসভা ভবনের কাছে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে চালানো ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ