spot_img
spot_img

হিজবুল্লাহর পাল্টা হামলায় ৪ ইসরাইলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের চার সেনা নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরাইরি সেনাবাহিনী।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার রাতে দক্ষিণ লেবাননের কাফার তেবনিত গ্রামে ড্রোন বা ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যাটালিয়ন কমান্ডারের ট্যাংকে আঘাত হানে। এতে ট্যাংকের চারজন ক্রু সদস্য ঘটনাস্থলেই নিহত হন।

নিহত কমান্ডারের নাম লেফটেন্যান্ট কর্নেল ডর গেদালিয়া বেন সিমহন। তিনি ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন। অন্য সেনাদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)-এর তথ্যমতে, শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ২৪ জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

লেবাননে সংঘাত বন্ধের লক্ষ্যে আমেরিকা ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

spot_img
spot_img
spot_img

সর্বশেষ