spot_img
spot_img

দিনাজপুরে পাবজি খেলায় হেরে কিশোরের আত্মহ’ত্যা!

দিনাজপুরে মোবাইল ফোনে পাবজি খেলায় হেরে গিয়ে মিঠু (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

শনিবার (১৭ জুলাই) রাতে চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউপির নশরতপুর গ্রামের কাজীপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত মিঠু (১৬) চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের কাজীপাড়ার মোশাররফ হোসেনের ছেলে।

জানা গেছে, রাতের খাওয়া শেষে নিজের শয়ন ঘরে মিঠু (১৬) মোবাইলে গেম খেলতে শুরু করে। খেলায় সে পরাজিত হয়ে রাতের কোনো এক সময় আত্মহত্যা করে। মিঠু মোবাইলে ফ্রি ফায়ার গেমে প্রবল আসক্ত ছিল। ভোরের দিকে তার মা মোর্শেদা বেগম ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং চিৎকার করে উঠেন। প্রতিবেশীরা চিৎকার শুনে ঘটনাস্থলে আসেন। পরে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে ওই কিশোরের মরদেহ প্রেরণ করা হয়।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ