spot_img

১২ হাজার ৩০৬ জন হাজী দেশে ফিরেছেন

পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ১২ হাজার ৩০৬ জন হাজী।

মঙ্গলবার (১৯ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, গত পাঁচদিনে মোট ৩৩টি ফ্লাইট ঢাকা পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১৩টি, সৌদিয়া এয়ারলাইনস পরিচালিত ১৬টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করে চারটি ফ্লাইট। আগামী ৪ আগস্ট ফেরত হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

এবার ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে হজ প্রতিনিধি দলসহ ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ হজযাত্রী পরিবহন করেছে, সাউদিয়া পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ