spot_img
spot_img

টাকা আত্মসাৎ মামলায় ফের জামিনের আবেদন করেছেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক

এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় উচ্চ আদালত থেকে ৪২ দিনের জামিন শেষে  ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে পুনরায় আগাম জামিন চেয়েছেন আলোচিত বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক কুয়াকাটা।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে পিরোজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির  হয়ে তিনি জামিন আবেদন করেছেন। এ সময় আদালতের বিচারক সাদেকুর রহমান আগামী ২৪ জুলাই তার জামিন শুনানির তারিখ ধার্য করেন।

উচ্চ আদালত থেকে নেওয়া তার ছয় সপ্তাহের জামিন বৃহস্পতিবার (২১ জুলাই) শেষ হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি খান মো. আলাউদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় করা মামলার আসামি মাওলানা হাফিজুর রহমানের নামে চারটি মামলা চলমান। তিনি উচ্চ আদালত থেকে ৪২ দিনের জামিনে আছেন। বৃহস্পতিবার তার জামিনের সময়সীমা শেষ হবে। এজন্য ফের জামিন চেয়ে আবেদন করেছেন তিনি। আদালত জামিন শুনানির জন্য ২৪ জুলাই দিন ধার্য করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ