বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর নামে হাসিনা সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ রোববার (১৯ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ২০২২ সালে সরকার এ খেলা দেখানোর নামে ১৪০ কোটি টাকা লুটপাট করেছে।
ওই সময় রাষ্ট্রের ১৪০ কোটি টাকা লেনদেন হয়েছে তমা কনস্ট্রাকশনের নামে। এবার সেটা আমরা ৪ থেকে ৫ কোটি টাকার মধ্যে করেছি। সেটাও কমিয়ে আনার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেনদরবার করছি। আশা করছি, সরকারের কোনো ব্যয় হবে না।
এ সময় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ বিটিভি ও তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










