spot_img

অস্তিত্ব হারানোর ঝুঁকিতে ইসরাইল: রুশ সামরিক কর্মকর্তা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরো উসকে দিয়ে আমেরিকা ও ন্যাটোকে যুদ্ধে জড়ানোই ইসরাইলের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন রাশিয়ার আখমাত স্পেশাল ফোর্সের কমান্ডার ও সেনাবাহিনীর প্রধান সামরিক-রাজনৈতিক অধিদপ্তরের উপপ্রধান আপ্তি আলাউদিনভ।

বুধবার (১৯ আগস্ট) রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আপ্তি আলাউদিনভ বলেন, ধ্যপ্রাচ্যের পরিস্থিতি আগামী দিনগুলোতে আরও উত্তপ্ত হয়ে উঠবে।

তিনি বলেন, ‘আমাদের বুঝতে হবে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরো বিস্তৃত হবে। আমি বিশ্বাস করি, এটাই ইসরাইলের মূল লক্ষ্য, সংঘাত যতটা সম্ভব বাড়িয়ে তোলা এবং আমেরিকা ও পুরো ন্যাটো জোটকে এর মধ্যে টেনে আনা।’

তিনি আরো বলেন, ‘শেষ পর্যন্ত, তারা (ইসরাইল) তাদের শক্তিকে অতি মূল্যায়ন করবে এবং একটি রাষ্ট্র হিসেবে তাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে।’

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ