spot_img

পাকিস্তান-ভারত বিরোধের মূল কারণ হিন্দুত্ববাদী উগ্র চিন্তাধারার উত্থান: পাকিস্তান সেনাবাহিনী

সম্প্রতি এক জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)–এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে সেনাবাহিনী, চরমপন্থি রাজনৈতিক মতাদর্শে চালিত হচ্ছে। পাকিস্তান-ভারতের চলমান বিরোধের মূল কারণ কাশ্মীর সমস্যা, ভারতের রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসবাদ এবং হিন্দুত্ববাদী উগ্র চিন্তাধারার উত্থান।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় জিও নিউজ।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভারতের অহংকার ও অযৌক্তিক কৌশল মেনে নেওয়া উচিত নয়। যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক শক্তিগুলোকে অবশ্যই হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করতে হবে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ