spot_img
spot_imgspot_img

পদত্যাগ করলেন আফগানিস্তানবিষয়ক মার্কিন দূত খালিলজাদ

আফগানিস্তানবিষয়ক আমেরিকার দূত জালমাই খালিলজাদ পদত্যাগ করেছেন।

সোমবার (১৮ অক্টোবর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, জালমাই খালিলজাদ তার পদ থেকে পদত্যাগ করেছেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, খালিলজাদের স্থলাভিষিক্ত হবেন তার ডেপুটি টম ওয়েস্ট। ওয়েস্ট কাতারের দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসের সঙ্গে আফগানিস্তানে আমাদের দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করবেন।

তিনি বলেন, আমি খালিলজাদকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার স্থলাভিষিক্ত হওয়া ওয়েস্টকে স্বাগত জানাচ্ছি।

আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানের দুই মাস পর এবং দেশটিতে থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রক্রিয়ার প্রায় দেড় মাস পর মার্কিন এ দূত পদত্যাগ করলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ