জামায়াত-বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে আবারও এক হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, জামায়াত-বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে আবারও এক হয়েছে। তারা দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। কিন্তু বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো এই দেশের শান্তিপ্রিয় জনগণ তা হতে দেবে না। আওয়ামী লীগ ও দেশের জনগণ এই অপশক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করে দেশের স্থিতিশীল অবস্থা অব্যাহত রাখবে, ইনশা আল্লাহ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘৭১ ও ‘৭৫-এর ঘাতকরা আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টায় লিপ্ত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাকে নিয়ে ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। শুধু তা-ই নয়, আগামী ২০২৩ সালের জাতীয় নির্বাচন নস্যাৎ করতে এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে এমন অপচেষ্টায় লিপ্ত হয়েছে।










