spot_img

সম্প্রীতি বিনষ্ট করে রাজনৈতিক সুবিধা নিতে সরকার মরিয়া: মির্জা ফখরুল

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে রাজনৈতিক সুবিধা নিতে সরকার মরিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে, সমাজে নৈরাজ্য তৈরি করে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য মরিয়া হয়ে উঠেছে সরকার। দেশের মানুষের জানমালের নিরাপত্তা এক বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, সরকারি দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে আইনের শাসন, নাগরিক অধিকার, বাক স্বাধীনতা তথা গণতন্ত্র উচ্ছেদ করতে সকল শক্তি প্রয়োগ করে আসছে। অথচ সম্প্রতি কুমিল্লার ঘটনার পর হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার ব্যাপারে সরকার সম্পূর্ণরুপে উদাসীন ছিল।

তিনি বলেন, সকলেই জানে সরকারের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের জন্য দেশের সংখ্যালঘু সম্প্রদায় এখন ভয়-ভীতি ও শঙ্কার মধ্যে দিনাতিপাত করছেন। কুমিল্লার ঘটনার রেশ ধরে চাঁদপুর, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, রংপুর, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দিবালোকের মতো পরিষ্কার যে, আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা ও তাদের চোখের সামনেই এধরনের অরাজক ঘটনা সংঘটিত হয়েছে। কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তা নজিরবিহীন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ