spot_img
spot_img

ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭

ভারতের যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৭জন নিহত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দেশটির উত্তরাখণ্ডে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাখণ্ডের কেদারনাথের কাছে তীর্থযাত্রীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সংবাদমাধ্যম বলছে, কেদারনাথের গরুর চট্টির কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। কেদারনাথ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এরপরই সেটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
spot_img
spot_img
spot_img

সর্বশেষ