spot_img

হরতাল-কারফিউ কিছুই মানা হবে না : মির্জা ফখরুল

হরতাল-কারফিউ কিছুই মানা হবে না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা খুলনায় জনসমাবেশে উপস্থিত হবে।

বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

খুলনায় বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে- এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ময়মনসিংহ একইভাবে গণপরিবহন বন্ধ করে দিয়েছিল, কিন্তু সমাবেশ ঠেকাতে পারেনি। মানুষ ট্রলারে করে, রিকশায় করে, হেঁটে সমাবেশে জড়ো হয়েছে। তারা গাড়ি বন্ধ করুক আর যাই করুক গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতাকর্মীরা অংশগ্রহণ করবেই।

বিএনপির সভা সমাবেশে বাধা দেওয়া হবে না, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো কথা কী তারা রাখতে পেরেছে? পারেনি। কারণ তারা বিশ্বাস করে, যা বলবে, তা পারবো না। উল্টোটা করে। সুতরাং আওয়ামী লীগকে বিশ্বাস করার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐকমত্য সৃষ্টি করে আন্দোলনে যাওয়ার উদ্দেশে রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছি। দ্বিতীয় দফায় ইতোমধ্যে ১৪টি দলের সঙ্গে আলোচনা শেষ করেছি। এর অংশ হিসেবে আজকে বাংলাদেশ জাতীয় দল ও বাংলাদেশ ইসলামিক পার্টির বলেছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ