spot_img
spot_img

নতুন সামরিক পদক্ষেপের বিরুদ্ধে ট্রাম্পকে আরাগচির সতর্কবার্তা

নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, আগের সংঘাতের পর ইরান আরও শক্তিশালী হয়ে উঠেছে। একই সঙ্গে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেছেন, কারাগারে যাওয়া এড়াতে নেতানিয়াহু আমেরিকাকে আরেকটি যুদ্ধে জড়ানোর চেষ্টা করছেন।

রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, “গতবার আপনারা ‘কাজ শেষ করতে’ চেয়েছিলেন, কিন্তু ইরান আরও শক্তিশালী হয়ে বেরিয়ে এসেছে। আবারও ভাগ্য পরীক্ষা করতে চান? স্বাগত। তবে সতর্ক থাকুন, আমাদেরও কিছু অসমাপ্ত কাজ রয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, নেতানিয়াহু আমেরিকাকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। এর পরিণতি ইসরাইলের ওপর পড়বে এবং আমেরিকার প্রেসিডেন্টের ওপর আরও বেশি প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।

আরাগচির এ বক্তব্যের আগে রোববার ট্রাম্প নেতানিয়াহুর প্রতি প্রকাশ্য সমর্থন জানান। আগামী ২৭ অক্টোবর ইসরাইলের নির্বাচন সামনে রেখে নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থনের পরই আরাগচি এ মন্তব্য করেন।

সূত্র: রয়টার্স, জিও নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ