রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

এবার যে কারণে যুদ্ধের ডাক দিলেন ফজলুর রহমান

মুক্তিযুদ্ধকে অপমান করলে যুদ্ধ ঘোষণার হুশিয়ারি দিয়েছেন বিএনপি পদ স্থগিত নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান।

তিনি বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অপমান করতে দেব না। সাবধান, এখনো জীবিত আছি। প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে তবুও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অপমান করতে দেব না।’

সম্প্রতি কিশোরগঞ্জের ৪ আসনের সংসদীয় আসনে গণসংযোগ ও সমাবেশের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশে একটা পাগলা মসজিদ আছে কিশোরগঞ্জে। এই পাগলা মসজিদে মানুষ কোটি কোটি টাকা দান করে মাসে। এত টাকা বায়তুল মোকাররমেও দান করে না। তাহলে পাগলা মসজিদের দাম কত বুঝেছেন? সেই কিশোরগঞ্জের পাগলা মসজিদ আর আমি কিশোরগঞ্জের ফজু পাগলা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ